বাগআঁচড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
- আপডেট: ১১:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৬২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বাদ আসর বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দেশের সর্বস্তরের মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, সহ-সভাপতি ওসমান গণি, মোহাম্মদ আলী, আহম্মেদ আলী শাহীন, আব্দুল মাজেদ, আব্দুল মজিদ, জামাল হোসেন, রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক আলমগীর কবির, গণশিক্ষা বিষয়ক সম্পাদক তানজির ইসলাম খান কনি, সহদপ্তর সম্পাদক সাইদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুলফিকার আলী জুলু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জামাত আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি অলিয়ার সরদার ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, লক্ষণপুর ইউনিয়নের সভাপতি আহসান হাবিব খোকন, বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি সাহেব আলী মাস্টার, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পুটখালী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফফার, গোগা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সহ-সভাপতি সরোয়ার হোসেন, কায়বা ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলশী ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, শার্শা ইউনিয়নের সভাপতি উসমান আলী, নিজামপুর ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলমগীর কবির, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ, মোজাফফর উদ্দিন, কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, সিনিয়র যুগ্ম আহবায়ক ওযাছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক তহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর সহ অনুষ্ঠানে বিএনপির হাজারো নেতাকর্মীর ঢল নামে এবং সবাই দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।



















