১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় ও ঢাকায় মফিকুল হাসান তৃপ্তি’র বিশেষ দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৪৬

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শার্শায় গ্রামীণ পল্লীতে এবং ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ কুরআন খতম ও দোয়া মাহফিল।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে এবং সন্ধ্যার সময়ে ঢাকায় তার ব্যক্তিগত বাসভবনে এসব দোয়া মাহফিলের উদ্যোগ নেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও শার্শার ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

মাহফিলে স্থানীয় হাফেজ, আলেম-ওলামা, সাধারণ নারী-পুরুষ ও এলাকার নেতাকর্মীরা অংশ নেন। দোয়ার আগে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, ‘ষড়যন্ত্রমূলক মামলায়’ গৃহবন্দী থাকা এবং বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার বিষয় তুলে ধরে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় মফিকুল হাসান তৃপ্তি বলেন, “দেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের আইকন বেগম খালেদা জিয়া আজ নানা শারীরিক জটিলতায় চিকিৎসাধীন। তাঁর সুস্থতা দেশের কোটি মানুষের প্রার্থনা।

তিনি আরও জানান, সারা দেশে বিভিন্ন স্থানে আলেম-ওলামাদের মাধ্যমে দোয়া ও খাস মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। এসব মাহফিলে দেশের শান্তি, মানুষের কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হচ্ছে।

দোয়া মাহফিলে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতা এখন জাতীয় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য ব্যাপক দোয়া ও প্রার্থনার কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় ও ঢাকায় মফিকুল হাসান তৃপ্তি’র বিশেষ দোয়া মাহফিল

আপডেট: ০৫:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫