শার্শার উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে ধানের শীষে ভোট চাই — মফিকুল হাসান তৃপ্তি”
- আপডেট: ০৯:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৪৪

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–১ (শার্শা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় বেনাপোল এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
সন্ধ্যায় তিনি বেনাপোল বাজারে লিফলেট বিতরণ শেষে বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ডের সাদীপুরে উঠান বৈঠক ও মহিলা সমাবেশে অংশ নেন।
স্থানীয় নারী, যুবক, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এলাকার সমস্যা, অভিযোগ, উন্নয়ন প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তাদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন মফিকুল হাসান তৃপ্তি।
এসময় তিনি বলেন, “শার্শার মানুষ শান্তি, উন্নয়ন ও অধিকার ফিরে পেতে চায়। জনগণ আমাকে যে ভালোবাসা দেখাচ্ছেন, তার প্রতিদান আমি গণমানুষের পাশে থেকেই দিতে চাই।”
গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনের কথা উল্লেখ করে তৃপ্তি আরও বলেন, “জনগণ ধানের শীষকে বিজয়ী করলে শার্শায় ব্যাপক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা খাতে নতুন উদ্যোগ নেওয়া হবে।”
তাঁর এই গণসংযোগে এলাকাবাসীর উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী মাঠে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলে স্থানীয়দের মন্তব্য।
এ সময় উপস্থিত ছিলেন— বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, নাসিমুল গণি বল্টু, ইদ্রিস মালেক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, আলহাজ্ব আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, বিএনপি নেতা মিজানুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামাল বদি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জিয়াউর রহমান জিয়া, সাইফুল আলম পিন্টু, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান, সোহাগ হোসেন, সাইফুল ইসলাম আসাদ, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যশোর জেলা ছাত্র দলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।



















