০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জনগণের ভালোবাসার প্রতিদান আমি গণমানুষের পাশে থেকে উন্নয়নের মাধ্যমেই দিতে চাই: মফিকুল হাসান তৃপ্তি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১৩১

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকেলে বেনাপোল এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালান।

বিকেলে বেনাপোল বাজারের দূর্গাপুর রোডে লিফলেট বিতরণের পাশাপাশি সন্ধ্যায় বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড (নামাজগ্রাম ও দূর্গাপুর) এ উঠান বৈঠক এবং মহিলা সমাবেশে অংশ নেন তিনি। এসব অনুষ্ঠানে স্থানীয় নারী, যুবক ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে এলাকার সমস্যা, অভিযোগ, উন্নয়ন প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। মনোযোগ দিয়ে সব কথা শোনেন মফিকুল হাসান তৃপ্তি।

এসময় তিনি বলেন, “শার্শার মানুষ শান্তি, উন্নয়ন ও অধিকার ফিরে পেতে চায়। জনগণ আমাকে যে ভালোবাসা দেখাচ্ছেন, তার প্রতিদান আমি গণমানুষের পাশে থেকেই দিতে চাই।”

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান সংগ্রামের কথা তুলে ধরে তৃপ্তি আরও বলেন, “জনগণ ধানের শীষকে বিজয়ী করলে শার্শায় ব্যাপক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা খাতে নতুন উদ্যোগ নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন— বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বিএনপি নেতা মফিজুর রহমান সজন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, নাসিমুল গণি বল্টু, ইদ্রিস মালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, বিএনপি নেতা মিজানুর রহমান, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামাল বদি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জিয়াউর রহমান জিয়া, সাইফুল আলম পিন্টু, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান, সোহাগ হোসেন, সাইফুল ইসলাম আসাদ, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যশোর জেলা ছাত্র দলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

জনগণের ভালোবাসার প্রতিদান আমি গণমানুষের পাশে থেকে উন্নয়নের মাধ্যমেই দিতে চাই: মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ০৬:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫