০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বেনাপোলে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৩২

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বেনাপোলে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে শার্শা উপজেলা ছাত্রদল, বেনাপোল পৌর ছাত্রদল ও বেনাপোল কলেজ ছাত্রদল।

শনিবার (২২ নভেম্বর ২০২৫) আছরের নামাজ শেষে বেনাপোল হাইওয়ে সংলগ্ন জামিয়া ইসলামিয়া ও লতিফা–ইয়াসিন এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এতিম শিশুদের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাদিকুর রহমান আলিফ, সাংগঠনিক সম্পাদক গালিব, পৌর ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈমুর রহমান, ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ শুভ।

এ ছাড়া উপজেলা ছাত্রদল নেতা মো. ইব্রাহিম হোসেন, মো. রিফাত হোসেন, মো. বোরহান উদ্দিন, রনি, ইয়াকুব, রাহাত, আকাশ, তানভীর, ওয়াকিব শাহ, মনিরসহ পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, “দেশনায়ক তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর জন্মদিনে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”

Please Share This Post in Your Social Media

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বেনাপোলে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট: ১০:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫