০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় বিএনপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি’র গণসংযোগ: শোক, সমবেদনা ও হামলাস্থল পরিদর্শন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৪৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু জাফরের ছোট ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে যান যশোর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।

শোকাহত পরিবারকে সমবেদনা জানানো শেষে তিনি খোঁজ নেন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সোহারাব হোসেনের। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বাসায় শয্যাশায়ী এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

পরে মফিকুল হাসান তৃপ্তি যান ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে। কিছুদিন আগে দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন—সন্ত্রাসী কর্মকাণ্ড যে-ই করুক, তাকে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

পরিদর্শন শেষে তিনি বাজার এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন—নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শার্শা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম তরফদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আলম আতা, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামাল বদি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান, সোহাগ হোসেন, সাইফুল ইসলাম আসাদ, যশোর জেলা ছাত্র দলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

শার্শায় বিএনপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি’র গণসংযোগ: শোক, সমবেদনা ও হামলাস্থল পরিদর্শন

আপডেট: ০৯:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫