১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সাংবাদিক মনির নিঃশর্ত মুক্তির দাবিতে বেনাপোলে বিক্ষোভ-মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪০

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বেনাপোলে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘সাংবাদিক নির্যাতন বন্ধ করো, মনিরের মুক্তি চাই’—এমন স্লোগানে মুখর ছিল পুরো কর্মসূচি।

মানববন্ধনে অংশগ্রহণ করেন যশোর ও বেনাপোলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন।

প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন, সাধারণ সম্পাদক বকুল মাহবুব ও সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল মুননাফ, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, শার্শা প্রেসক্লাবের সভাপতি আহাম্মদ আলী শাহিন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব হোসেন পক্ষী ও সভাপতি মোঃ শাহিদুল ইসলাম শাহিন, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম হোসেনসহ বাগআঁচড়া, শার্শা, নাভারণ বেনাপোলের নেতৃবৃন্দ ও অসংখ্য সংবাদকর্মী।

বক্তারা অভিযোগ করেন, পেশাগতভাবে হয়রানি করতেই সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তারা বলেন, “মনির একজন সৎ, নির্ভীক ও আপসহীন সংবাদকর্মী। তার লেখনিতে সবসময়ই উঠে এসেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তার এই সাহসিকতাই এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।”

মানববন্ধনে বক্তারা আরও বলেন, শার্শা থানার (ওসি) আব্দুল আলিম কোনো প্রকার তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছেন।

এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে ওসির অপসারণ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক মনির মুক্তির দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগে একটি কুচক্রী মহল সাংবাদিক মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে সাজানো অভিযোগ করিয়েছে।
পরবর্তীতে পুলিশ কোন প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এসময় বক্তারা বলেন, “এই গ্রেফতার গণমাধ্যমের কণ্ঠরোধের এক ঘৃণ্য প্রয়াস। আমরা এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের মিথ্যা মামলার বিচার ও প্রত্যাহার দাবি করছি।”

মানববন্ধনে বক্তারা সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তি না দেওয়া হলে সারাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

Please Share This Post in Your Social Media

সাংবাদিক মনির নিঃশর্ত মুক্তির দাবিতে বেনাপোলে বিক্ষোভ-মানববন্ধন

আপডেট: ১০:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫