০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে যশোরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯৭

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫।

এ উপলক্ষে যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার ( ২৯ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো একটি ওরিয়েন্টেশন কর্মশালা। কর্মশালাটি আয়োজন করা হয় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জানান, ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পুরো যশোর জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের নিচে বয়সী শিশুদের এক ডোজ করে টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে। এই ক্যাম্পেইনে ৭ লক্ষাধিক শিশু টিকার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “এই ক্যাম্পেইন বাস্তবায়নে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস-এর স্বেচ্ছাসেবকদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজিস্ট্রেশন ও জনসচেতনতা বৃদ্ধিতে তাদের সম্পৃক্ততা সফলতার মূল চাবিকাঠি হবে।”

জেলা প্রশাসক গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “ভুল তথ্য বা বিভ্রান্তিকর প্রচার এই জাতীয় স্বাস্থ্য উদ্যোগকে ব্যাহত করতে পারে। এজন্য সকলকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— যশোরের সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রফিকুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক নাছিমা বেগম, জেলা স্কাউটস সম্পাদক মোঃ রবিউল ইসলাম, জেলা গার্লস গাইড সম্পাদক চাঁদ সুলতানা, খুলনা অঞ্চলের স্কাউটের সহকারী পরিচালক দয়াময় হালদার

ওরিয়েন্টেশন কর্মশালায় যশোর জেলার আটটি উপজেলার মোট ৪৫ জন গার্লস গাইড ও স্কাউটস ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির এক নতুন দিকচিহ্ন হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে যশোরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: ০৩:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫