০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক ও বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলশী গিলাপোল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় শত শত নারী-পুরুষ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনি’র মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীক সাংবাদিকতা করে আসছেন। তার লেখনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। রাজনৈতিক ও পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে।”

প্রসঙ্গত, মনিরুল ইসলাম মনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ, জাতীয় দৈনিক আমার দেশ ও দিনকাল পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি বিএনপির শার্শা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেতা।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করায়। পরে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।

এলাকাবাসী এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মামলাটি প্রত্যাহার ও মনিরুল ইসলামের মুক্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট: ১১:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫