ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি
- আপডেট: ১০:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামটা গ্রামে কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী গণসংযোগ করেছেন।
এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট চেয়ে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “দেশ আজ কঠিন সময় পার করছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। আপনারা আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করুন।”
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহমদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খায়রুল আলম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাস্টার কুদ্দুস গাজী, সাবেক সেক্রেটারি সালাম বারী, বিএনপি নেতা ইসরাফিল হোসেন বাবু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব মন্ডল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. বিপ্লব হোসেনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
স্থানীয় বিএনপি নেতারা জানান, এ ধরনের গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দলীয় কার্যক্রমের গতিশীলতা ফিরেছে। তারা আশাবাদী, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয় সুনিশ্চিত।





















