০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আ.লীগের বিচারের দাবিতে এনসিপির মিছিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৪

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামন থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভকারীরা নিউইয়র্কে আখতার হোসেনসহ অন্য রাজনীতিবিদদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতির প্রতিবাদ এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‍“একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে; অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে।”

তিনি বলেন, “এই আওয়ামী লীগ প্রশ্নে, মুজিববাদ প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক পক্ষ যেন এক থাকি। বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি। আওয়ামী লীগের পুনর্বাসনে ষড়যন্ত্র করা ও দেশকে অস্থিতিশীল করার সব ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি।”

Please Share This Post in Your Social Media

আ.লীগের বিচারের দাবিতে এনসিপির মিছিল

আপডেট: ১০:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫