০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বাগআঁচড়ায় ধানের শীষের গণসংযোগে সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড় কলোনিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, ধানের শীষের পক্ষে ভোট চান এবং এলাকাবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর যুবদলের সদস্য মো. জিয়াউর রহমান ও মো. মফিজুর রহমান পিন্টু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. বিপ্লব হোসেন, ৬নং ওয়ার্ডের বড় কলোনির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমীর হোসেন ঢালী, ওয়ার্ড বিএনপি নেতা ফারুক হোসেন সেন্টু, আনছার আলী আনছুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

নেতাকর্মীদের মতে, জনগণের পাশে থাকাই এখন তাদের প্রধান লক্ষ্য। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মফিকুল হাসান তৃপ্তি’র গণসংযোগে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে মাঠের রাজনীতি।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়ায় ধানের শীষের গণসংযোগে সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫