জিয়ার সততার সবচেয়ে বড় সার্টিফিকেট দিয়েছেন হাসিনা: তারিক চয়ন
- আপডেট: ০৬:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৮

নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার সবচেয়ে বড় সার্টিফিকেট দিয়েছেন ছাত্রজনতার আন্দোলনে নিজ দেশ থেকে পলাতক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তারিক চয়ন। বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি ০৯ বছর (২০১৬ সাল) আগে লেখা নিজের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন।
“জিয়ার সততার সবচেয়ে বড় সার্টিফিকেট দিয়েছেন হাসিনা!” শীর্ষক ওই পোস্টে প্রেস সচিব তারিক চয়ন লিখেছিলেনঃ
হ্যা, শুনে অবাক হলেও এটাই সত্য। কারণ, শেখ হাসিনা প্রায় সময়ই বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে দুর্নীতিবাজ প্রমাণ করার চেষ্টায় প্রশ্ন তোলেন, ‘যে জিয়াউর রহমান মৃত্যুর সময় একটা ভাঙা সুটকেস রেখে গিয়েছিলেন, তার মৃত্যুর পর খালেদা-তারেক কিভাবে এতো এতো সম্পত্তির মালিক হলো?”
খালেদা জিয়া এবং তারেক রহমান কতো সম্পত্তির মালিক সেটা আপাতত বাদ রেখে একবার ভাবুনতো, দীর্ঘ সাড়ে পাঁচ বছর রাষ্ট্রপ্রধান থেকে যে মানুষটির (জিয়াউর রহমান) সম্পত্তি বলতে ছিল কেবল একটি ভাঙা সুটকেস, সেই মানুষটির চেয়ে বেশি সৎ, দেশপ্রেমিক কোনো রাষ্ট্রপ্রধান অতীতে কখনো এই দেশে ছিলেন? ভবিষ্যতেও আর আসবে বলে মনে হয় কি?


























