০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৫

নিজস্ব প্রতিবেদকঃ এবার জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পর ১৪ মাস অতিক্রান্ত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অথচ জুলাই সনদ এখনো ঘোষণা করা সম্ভব হয়নি। বিভিন্ন বৈঠক হলেও প্রয়োজনীয় আইনি সংস্কারে ঐকমত্যে পৌঁছানো যায়নি। একটি মহল সবক্ষেত্রে বাধা দিয়েছে। ফলে সনদ কার্যত বিভিন্ন দলের মতামতের দলিলে পরিণত হয়েছে, যা প্রত্যাশিত ছিল না।’

রেজাউল করিম আরও বলেন, ‘অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে— আইনি ভিত্তি ছাড়া রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রতিশ্রুতি নির্বাচনের পর আর বাস্তবায়ন হয় না। তাই সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে দ্রুত আইনি বৈধতা দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করা সম্ভব হবে না।’

৫ দফা দাবিগুলো হলো-

১. জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।

২. নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।

৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

৪. গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে।

৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে। বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

এসব দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচিগুলো হলো-১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ।
ও ২৬ সেপ্টেম্বর সারাদেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনপ্রশাসনের আচরণ ও রাজনৈতিক সহিংসতা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। সরকারের পক্ষপাতমূলক মনোভাবও স্পষ্ট।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

ইসলামী আন্দোলনের যুগপৎ কর্মসূচি ঘোষণা

আপডেট: ০৪:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫