০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার অনুসারীদের নানা প্রতিবাদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৫

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সীকে দল থেকে বহিস্কারের প্রতিবাদে এক মশাল মিছিল সহ সোস্যাল মিডিয়ায় তার অনুসারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা ভাবে প্রতিবাদ করছে।

৬সেপ্টেবর রাতে উপজেলার আড়পাড়া যশোর- মাগুরা সড়কে এই মশাল মিছিল করে বিক্ষিপ্ত বিএনপি নেতাকর্মীরা, এসময় নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শালিখা উপজেলা শাখার সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সীর বিরুদ্ধে আনীত মিথ্যা, অভিযোগ ও প্রতিহিংসার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক অনৈতিক বহিষ্কারাদেশ বলে দাবি করেন।

এসময় বক্তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নয়নুজ্জামান নয়নকে মিথ্যা ষড়যন্ত্রমূলক ভাবে বহিস্কার করা হয়েছে৷ আমরা বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

একজন ত্যাগি নেতাকে এভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগে বহিস্কার করা যায় না৷ অবিলম্বে বহিস্কাররাদেশ প্রত্যাহার না করলে আমাদের এই আন্দোলন কর্মসূচী কঠোরও থেকে কঠোর হবে৷ জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার এবং সংগঠনের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে নয়নুজ্জামান নয়নকে বহিষ্কার করে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

তার বহিষ্কারাদেশ ফেসবুকে পোস্ট করার পরপরই তার অনুসারীরা নানা ভাষায় প্রতিবাদ জানতে থাকে। এর মধ্যে প্রভাষক আসাদুজ্জামান তার আইডিতে লেখেন, দলের দুঃসময়ের কান্ডারী, একজন খাঁটি ও পরীক্ষিত যুবদল নেতার এই যদি হয় পুরস্কার। এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অচিরেই এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হোক।

Please Share This Post in Your Social Media

শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার অনুসারীদের নানা প্রতিবাদ

আপডেট: ০৮:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫