০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে বিষপান করে এক মহিলার মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৯

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের দরগাডাঙা গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপান করে চিকিৎসাধীন থাকা অবস্থায় এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত রুমা খাতুন (৩০) উক্ত এলাকার মুরগী ও কাপড় ব্যবসায়ী কবীর হোসেন এর স্ত্রী।

নিহতের পরিবারের সুত্রে জানা যায় গত রবিবার (৭ সেপ্টেম্বর) স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে রুমা খাতুন রাত ৮টার দিকে স্বামীর উপর অভিমান করে সকলের অগোচরে বিষপান করেন। বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত চিকিৎসার জন্য যশোর সদর জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। সোমবার (৮সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে যশোর সদর হাসপাতালের ৩য় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রক্ষিত আছে।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে বিষপান করে এক মহিলার মৃত্যু

আপডেট: ০২:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫