বেনাপোলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের র্যালি
- আপডেট: ১০:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৪

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বেনাপোল পৌর শহরে এক জাঁকজমকপূর্ণ র্যালির আয়োজন করা হয়। বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই র্যালিটি বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়। ব্যান্ড পার্টির সুরে সজ্জিত র্যালিটি শ্লোগানে শ্লোগানে হাজার হাজার নেতাকর্মী বেনাপোল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের নেতৃত্বে এ র্যালি চলতে থাকে।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ, একেএম আতিকুজ্জামান সনি, মো. নাসিমুল গণি বল্টু, শাজাহান সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মেহেরুল্লাহ, আমিরুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. জুয়েল রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ সেক্টর, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মাছুদুর রহমান কাক্কু, বড়আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী ইদু, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মালেক, গাজীপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু মুছা, বেনাপোল ওয়ার্ড বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, নামাজগ্রাম ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়ার আলী, ভবারবেড় ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইছাহক আলী, দিঘীরপাড়া ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মো. মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, যুগ্ন আহবায়ক মো. আতাউর রহমান, মো. রিপন হোসেন। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব মো. ওমর ফারুক। পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাহেদ আলী সবুজ। যশোর জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বি হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সনি।
বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন ও বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সহ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
র্যালি শেষে নূর শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
এই আয়োজনের মাধ্যমে দলের নেতারা বিএনপির ঐতিহ্য ও আদর্শকে আরো সুসংহত করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।






















