০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় শোকাহত বিএনপি পরিবারের পাশে সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বিভিন্ন স্থানে রবিবার (৩১ আগস্ট ২০২৫) দিনব্যাপী শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

দিনের শুরুতে তিনি বেনাপোল পৌর চেকপোস্ট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মাওলা শেখ পটলের মৃত্যু সংবাদে তার বাড়িতে যান। সেখানে মরহুমের স্ত্রী ও সন্তানদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পরে তিনি ছুটে যান গত কিছুদিন আগে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে নিজ বাসায় খুন হওয়া কসাই মিজানের বাড়িতে। সেখানে গিয়ে মিজানের স্ত্রী ও সন্তানদের সান্ত্বনা দেন এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এরপর তিনি বাহাদুরপুর ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির পিতা ও কিছুদিন আগে নিহত হওয়া রবির চাচাতো ভাইয়ের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এছাড়া তিনি প্রবীণ বিএনপি নেতা আব্দুল মাজেদের অসুস্থতার খবর পেয়ে ধান্যখোলা গ্রামে তার বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, বেনাপোল পৌর ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সরদার, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা মৎস্যজীবী দল নেতা মো. বদিউজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, মো. শাহজামাল, যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বি হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. বিপ্লব হোসেন, যুবদল নেতা মো. রবি, মো. মন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল আগুনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

শার্শায় শোকাহত বিএনপি পরিবারের পাশে সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ০৯:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫