০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোল ও পুটখালী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৮৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী ও বেনাপোল ইউনিয়নে পৃথক কর্মীসভা আয়োজন করেছে। ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এ কর্মীসভা গুলো অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মীসভাগুলি যথাক্রমে পুটখালী ইউনিয়নের বারোপোতা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা মাঠে এবং বেনাপোল ইউনিয়নের বেনাপোল পৌর বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সেলিম হোসেন আশার সঞ্চালনায় সভাগুলিতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল একটি শক্তিশালী সংগঠন, যা বিগত সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমাদের লক্ষ্য, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়। তারা নিজেদের বক্তব্যে সংগঠনের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইকরাজ আহমেদ রাজ, এস এম আবদুল হক, মো. সাজেদুর রহমান সবুজ, মো. আবু বক্কর সিদ্দিকী মিলন, মনিরুজ্জামান মনি, তৌহিদুল ইসলাম তৌহিদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী এবং সুশৃঙ্খল করতে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। নেতারা একত্রিতভাবে সংগঠনকে আরও তীব্রভাবে পরিচালনা করার সংকল্প ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও পুটখালী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট: ১০:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫