০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পুটখালীতে গলায় ফাঁস দেয়া যুবকের পরিচয় মিলেছে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৮৭

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম সমরেশ ওঝা (২৮)। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কানাইলাল ওঝা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পুটখালী সীমান্তের শূন্যরেখা সংলগ্ন মাঠে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরদিন শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মরদেহের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া।

তিনি বলেন, “মৃতদেহটি একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবার বর্তমানে ভারতে বসবাস করে বলে জানা গেছে। তবে দুঃখজনকভাবে দেশে থাকা তার কোনো স্বজন মরদেহ গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন না।”

ময়নাতদন্ত শেষে মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশের ধারণা, সমরেশ সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন এবং কোনোভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন।

এদিকে স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী চরের মাঠে স্থানীয় কৃষক ছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারেন না। একজন অচেনা যুবক কীভাবে সীমান্তের কাছাকাছি গিয়েছিল, তা খতিয়ে দেখা জরুরি। অনেকে এটিকে মানব পাচারের একটি অংশ হিসেবে সন্দেহ করছেন।

এদিকে সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানবপাচার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে সীমান্ত পার হওয়া কঠিন হলেও, কিছু দালাল চক্র এখনো লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মানুষ পাচারে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সর্বশেষ গত ২৫ আগস্ট বেনাপোলের কায়বা সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশিকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

পুটখালীতে গলায় ফাঁস দেয়া যুবকের পরিচয় মিলেছে

আপডেট: ০৭:০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫