০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ১২৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন শাহজাদপুর ও আন্দুলিয়া বিওপি’র টহল দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ফেন্সিডিল, ভারতীয় শাড়ি, নেটের জাল, আগরবাতি ও পোশাক সামগ্রীসহ মোট ১ লাখ ৭০ হাজার ৯০০ টাকার মালামাল জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় চলমান এই অভিযানে নিয়মিত সাফল্য মিলছে।

তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালান নির্মূলে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আমরা জনগণের সহায়তায় এই কর্মকাণ্ডে আরও সফল হতে চাই।”

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে। অন্যদিকে, অন্যান্য চোরাচালান পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল আটক

আপডেট: ০৮:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫