০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

চৌগাছায় টাস্কফোর্স অভিযানে ২৭ লাখ টাকার চায়না দোয়ারী জাল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ১০৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার আন্দুলিয়া সীমান্তে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দোয়ারী জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এতে জব্দ করা হয় আনুমানিক ২৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪২০টি চায়না দোয়ারী জাল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়ন, যশোর জেলা প্রশাসন এবং মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর ব্যাটালিয়নের সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ। তার সঙ্গে ছিলেন ৩০ জন বিজিবি সদস্য, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডালিয়া নওশিন লুবনা এবং চৌগাছা উপজেলার মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “অবৈধ মৎস্য আহরণ পরিবেশ, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে মারাত্মক ক্ষতির কারণ। নিষিদ্ধ জাল যেমন—চায়না দোয়ারী জাল, কারেন্ট জাল, বেহুন্দি জাল, মশারি জাল, চরঘেরা জাল ও পাঙ্গাস চাঁই ব্যবহার করে নির্বিচারে মাছ ধরা হয়, যা মাছের বংশবিস্তারে বাধা দেয় এবং ছোট-বড় সব ধরনের মাছ ধ্বংস করে।”

তিনি আরও জানান, “দেশের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মৎস্যসম্পদ রক্ষায় বিজিবি সবসময়ই সতর্ক রয়েছে এবং এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

চৌগাছায় টাস্কফোর্স অভিযানে ২৭ লাখ টাকার চায়না দোয়ারী জাল আটক

আপডেট: ০৮:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫