০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোল বন্দরে এক সপ্তাহে এসেছে ১৪৬০ টন ভারতীয় চাল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ১৪৯

নিজস্ব প্রতিবেদক: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে এক সপ্তাহে ভারত থেকে আমদানি হয়েছে ১ হাজার ৪৬০ মেট্রিক টন চাল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) একদিনেই ১২টি ট্রাকে করে এসেছে ৪২০ মেট্রিক টন চাল।

বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার (২৩ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রোববার (২৪ আগস্ট) ৩টি ট্রাকে ১০৫ মেট্রিক টন, সোমবার (২৫ আগস্ট) দুটি চালানে ৬২০ মেট্রিক টন এবং সর্বশেষ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ১২ ট্রাকে এসেছে ৪২০ মেট্রিক টন চাল। সব মিলিয়ে এক সপ্তাহে ১৪৬০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

তিনি বলেন, “দীর্ঘ চার মাস পর আবারও চাল আমদানি শুরু হওয়ায় বন্দরটি কর্মচঞ্চল হয়ে উঠেছে। আমদানিকৃত চাল দ্রুত ছাড়ের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

এদিকে, আমদানিকারক প্রতিষ্ঠান গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, সরকারের বিশেষ উদ্যোগে চাল আমদানি শুরু হয়েছে, যাতে বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা যায়। বেনাপোল দিয়ে প্রতিদিনই চাল আসছে। এ পর্যন্ত ভূঁইয়া এন্টারপ্রাইজ ও কাবেরী এন্টারপ্রাইজ নামে দুটি সিএন্ডএফ প্রতিষ্ঠান পণ্য ছাড়করণ প্রক্রিয়া সম্পন্ন করছে।

সিএন্ডএফ প্রতিনিধি বাবলু রহমান জানান, “চাল ছাড়করণের জন্য সব প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই খালাস প্রক্রিয়া শেষ হবে।”

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “চাল আমদানি পুনরায় শুরু হওয়ায় বন্দরে আবারও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বন্দর ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।”

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল বেনাপোল দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল।

Please Share This Post in Your Social Media

বেনাপোল বন্দরে এক সপ্তাহে এসেছে ১৪৬০ টন ভারতীয় চাল

আপডেট: ০৩:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫