নড়াইলে বিছালী ইউনিয়নে ৩ মাসের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন পেলেন মোঃ মাজহারুল ইসলাম
- আপডেট: ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১১৯

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের নির্বাচীত চেয়ারম্যান হেমায়েত হোসাইন ফারুক শারিরীক ভাবে অসুস্থ থাকায় তিন মাসের জন্য চেয়ারম্যানের দায়ীত্ব পেলেন ৪নং ওয়ার্ড মেম্বার ও ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম।
বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত হোসাইন ফারুক তার ফেসবুক পেজে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠি পোস্ট করে তার অসুস্থতা জনিত কারণে ছুটি চেয়ে আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিন মাসের জন্য দায়ীত্ব প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম বলেন, চেয়ারম্যান সাহেব শারীরিক ভাবে খুবই অসুস্থ, ডাক্তার তাঁকে তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই গুজব ছড়ানোর চেষ্টা করছে, আমি ইউনিয়নবাসীকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করবো।
আমি ১৬ই আগস্ট থেকে দায়ীত্ব পেয়েছি, আমি সব ওয়ার্ডের মেম্বারদের নিয়ে মিটিং করে সকলের সহযোগীতা চেয়েছি।
আমি নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়ীত্ব পালন করবো, বিছালী ইউনিয়ন বাসী ইউনিয়ন পরিষদ থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন। চেয়ারম্যান সাহেব সুস্থ হয়ে খুব শীঘ্রই তার দায়িত্বে ফিরবেন।













