০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নওয়াপাড়ার বহিষ্কৃত বিএনপি নেতা জনির একদিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৫৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে মাটিতে বুকসমান পুঁতে রেখে শারীরিক নির্যাতন ও চার কোটি টাকা চাঁদা দাবির মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট ২০২৫) যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এসআই সালাউদ্দিন খান সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

আসামি জনি যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা সুপারিপট্টির কামরুজ্জামান মজুমদারের ছেলে। একই মামলায় জনির বাবা কামরুজ্জামান মজুমদারও কারাগারে রয়েছেন। তাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, অভয়নগরের চলিশিয়া গ্রামের ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর নওয়াপাড়া বাজারে ‘মেসার্স জাফ্রিদি এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। পরিকল্পিতভাবে আসাদুজ্জামান জনি ও তার সহযোগীরা তাকে অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে যান।

সেখানে টিপুকে মাটিতে বুকসমান পুঁতে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় তার পরিবারের কাছে চার কোটি টাকা চাঁদা দাবি করে এবং ঘটনাটি ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানো হয়।

পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার অভয়নগর থানায় একটি মামলা দায়ের করলে জনি আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট রাতে খুলনার একটি আবাসিক হোটেল থেকে জনিসহ আরও একজনকে আটক করে যৌথ বাহিনী।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জানান, রিমান্ডে এনে জনির কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

নওয়াপাড়ার বহিষ্কৃত বিএনপি নেতা জনির একদিনের রিমান্ড মঞ্জুর

আপডেট: ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫