০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে অনিন্দ্য ইসলাম অমিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ১৯৮

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত ১৬ সদস্য বিশিষ্ট জাতীয় উদযাপন কমিটিতে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কমিটির অন্য সদস্যরা হলেন: যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবলু, মাহবুবে রহমান শামীম, শাহীদ শওকত, আসাদুল হাবিব দুলু, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম ও শামা ওবায়েদ।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

অনিন্দ্য ইসলাম অমিতকে জাতীয় উদযাপন কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় যশোরসহ খুলনা বিভাগের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি অভিনন্দন ও শুভেচ্ছার বার্তায় ভাসছে অনিন্দ্য ইসলাম অমিত।

Please Share This Post in Your Social Media

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে অনিন্দ্য ইসলাম অমিত

আপডেট: ০৩:৩৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫