বাহাদুরপুর ডিসি ইকো পার্ক পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি
- আপডেট: ১১:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৭৪

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি যশোর জেলার শার্শা উপজেলার বাহাদুরপুর ডিসি ইকো পার্ক পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৫ আগস্ট-২০২৫) সন্ধ্যায় তিনি পার্কে পৌঁছান এবং পার্কের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সিনিয়র সচিব বাহাদুরপুর বাওড় এলাকায় ইঞ্জিনচালিত বোটে চড়ে বাওড়ের সৌন্দর্য উপভোগ করেন। এ সময় তিনি পার্কের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সংশ্লিষ্টদের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া সহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
সিনিয়র সচিবের এ পরিদর্শনে পার্ক এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকে আশা করছেন, তার এ সফরের মাধ্যমে বাহাদুরপুর ডিসি ইকো পার্কের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।




















