সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে শার্শায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ১০৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে শার্শা বাজারে উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক মো. তাজউদ্দীন ও কুদ্দুস আলী বিশ্বাস, প্রভাষক মো. মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু ও মো. সালাউদ্দিন আহমেদ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইমদাদুল হক ইমদাদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি একেএম আতিকুজ্জামান সনি,সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. উসমান আলী,বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, উলশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মো. মফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, জিয়াউর রহমান, আওরঙ্গজেব, কবির হোসেন, কৃষক দলের সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব মো. সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহবায়ক মো. শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মো. সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক মো. আরিফুল ইসলাম আরিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে দেশনেত্রীর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।





















