কোকো’র জন্মবার্ষিকীতে নাভারণে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০১:০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৮৪

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর শুভ জন্মদিন উপলক্ষে শার্শার নাভারণে বিএনপি’র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের নির্দেশনায় ও তার রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং মোনাজাতে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি শার্শা থানা শাখার সভাপতি প্রভাষক মামুনুর রশীদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন মিন্টু, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের নেতা আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফারুক হোসেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ ও মোজাফফর হোসেন, সদস্য আলাউদ্দিন আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, সদস্য মো. মোখলেছুর রহমান, মো. আব্দুস সালাম, বাকি বিল্লাহ,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজনু, মো. মিলন হোসেন, দক্ষিণ বুরুজ বাগান গ্রাম বিএনপি নেতা মো. যফর, মো. আকবর সরকার, আব্দুর রহমান মনা এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ মরহুম আরাফাত রহমান কোকোর রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন।






















