০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

যশোরে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ১৫৪

যশোর অফিস : ফেনসিডিল মামলায় যশোরের শার্শার তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন- শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মতলেব হোসেনের ছেলে কামাল হোসেন, বেনাপোলের বুজতলা গ্রামের পাচু ব্যাপারীর ছেলে আজহার আলী ও ঝিকরগাছার উত্তর দেউলী গ্রামের চান মিয়ার ছেলে আমির হোসেন মেম্বার।

কামাল হোসেন ও আমির হোসেন মেম্বারের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেনের নেতৃত্বে একটি টিম গাতিপাড়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থান নেয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জন তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তাগুলো থেকে মোট ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মুরাদ হোসেন শার্শা থানায় মামলা করেন।

তদন্ত শেষে এসআই বরকত হোসেন তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

যশোরে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

আপডেট: ১০:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫