০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মাদকদ্রব্যসহ সাড়ে ১২ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ১৭৯

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে মাদক ও চোরাচালান রোধে দুর্ধর্ষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৪ জুলাই-২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বিভিন্ন টহলদল একযোগে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্র জানায়, হিজলী, পাঁচপীরতলা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ভারতীয় ফেনসিডিল, বিদেশী মদ, শাড়ি, থ্রী-পিস, কম্বল, সিগারেট, খাদ্য সামগ্রী, তামাকজাত পণ্য, বিভিন্ন ধরনের চকলেট এবং কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার ৪০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের পরিকল্পিত গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। পাচার চক্র যতোই চতুর হোক, বিজিবির চোখ ফাঁকি দেওয়া তাদের জন্য অসম্ভব।”

তিনি আরও বলেন, “জাতির ভবিষ্যৎকে রক্ষা করতে হলে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে। সীমান্তে বিজিবির অভিযান আগামীতেও চলবে।”

বিজিবি জানায়, আটককৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য পাঠানো হয়েছে ব্যাটালিয়ন সদর দপ্তরে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: মাদকদ্রব্যসহ সাড়ে ১২ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫