১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

শার্শা থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ১৩৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকাল ২টা ৫০ মিনিটে উপজেলার রাড়ীপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বাগআঁচড়া তদন্তকেন্দ্রের পুলিশ।

যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান এর দিকনির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মোঃ ইমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত মোঃ আরিফ হোসেন (২৫) যশোরের ঝিকরগাছা থানার হরিদ্রাপোতা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তাকে রাড়ীপুকুর গ্রামের হোসেন আলীর বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় একটি মামলা (নং-২৫, তারিখ-২৫/০৬/২০২৫) রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শার্শা থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

শার্শা থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০৩:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫