১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মাগুরায় যৌথবাহিনীর অভিযান: অস্ত্র ও ইয়াবা উদ্ধার।

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ৯৮

স্বপন বিশ্বাস, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার ভিটাশাহী গ্রামে ছাত্রদল নেতা আবু তাহের সবুজের বাড়িতে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান, একটি তাজা কার্তুজ, একটি চাপাতি এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা আবু তাহের সবুজ (৩৪) কে আটক করা হয়।

গত ১৬ জুন ভোররাতে অভিযুক্ত আবু তাহের সবুজের বাড়িতে একটি অস্ত্র অভিযান চালানো হয়। তবে সে সময় তল্লাশিতে কিছু না পাওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুনরায় ২৪ জুন মঙ্গলবার সকালে আবু তাহের সবুজ তার বাড়ির সামনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বলে জানতে পেরে ঘটনাস্থলে যৌথবাহিনী যায়। ঘটনাস্থলে গেলে প্রায় ৬০-৭০ জন মানুষের উপস্থিতি তারা লক্ষ্য করে। যদিও সেখানে কোন ব্যানার বা সংগঠিত কর্মসূচির চিহ্ন ছিল না।এসময় আবু তাহের সবুজকে আটক করে ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ফের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

মাগুরায় যৌথবাহিনীর অভিযান: অস্ত্র ও ইয়াবা উদ্ধার।

আপডেট: ০২:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫