০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি পল্লব বিশ্বাস গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ১২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর থানায় আলোচিত তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি পল্লব বিশ্বাস ওরফে সুদিপ্ত (২৭)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিজ্ঞ আদালতে হাজির করলে, আদালতের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গত ২৩ জুন-২০২৫ রাতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম মণিরামপুর উপজেলার সুজাতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঞ্জুরুল হক ভূইয়া। অভিযানে সহায়তা করেন এসআই অলক কুমার দে (পিপিএম) এবং এসআই শিবু মন্ডল।

গ্রেফতারকৃত পল্লব বিশ্বাস মণিরামপুর থানার সুজাতপুর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র, খুন ও মাদক সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পল্লব বিশ্বাস হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে, সে বিচারকের কাছে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি পল্লব বিশ্বাস গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

আপডেট: ০১:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫