০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

২৪ মামলা ও ৫ ওয়ারেন্টভুক্ত পলাতক ‘ষষ্ঠীতলার ডলার’ ডিবির হাতে আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ১৪০

নিজস্ব প্রতিবেদক: যশোরে পুলিশের বিশেষ অভিযানে অবশেষে গ্রেফতার হলো ভয়ংকর সন্ত্রাসী ‘ষষ্ঠীতলার ডলার’। ২৪টি মামলা ও ৫টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত এই দুর্ধর্ষ অপরাধী দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর-এর একটি বিশেষ টিম সোমবার (২৩ জুন) রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানার রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই রাজেশ কুমার দাশ, এসআই মো. কামাল হোসেন এবং এএসআই নির্মল কুমার ঘোষ।

গ্রেফতারকৃত ইব্রাহিম হোসেন ডলার ওরফে ডুইং যশোর শহরের ষষ্ঠীতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে রয়েছে ১টি হত্যা, ৬টি অস্ত্র, ৬টি বিস্ফোরক, ৮টি মাদক এবং ২টি দ্রুত বিচার আইনে মামলা। শুধু তাই নয়, তার বিরুদ্ধে আদালতে জারি আছে মোট ৫টি গ্রেফতারি পরোয়ানা।

স্থানীয়দের ভাষ্যমতে, ডলার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মাদক কারবার, চাঁদাবাজি থেকে শুরু করে সংঘবদ্ধ অপরাধে তার সম্পৃক্ততা ছিল সুপ্রতিষ্ঠিত।

গ্রেফতারের পর মঙ্গলবার (২৪ জুন) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের দায়িত্বশীল সূত্র।

Please Share This Post in Your Social Media

২৪ মামলা ও ৫ ওয়ারেন্টভুক্ত পলাতক ‘ষষ্ঠীতলার ডলার’ ডিবির হাতে আটক

আপডেট: ০১:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫