১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ আঠারো লক্ষাধিক টাকার মালামাল জব্দ, জালনোটসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ১৪৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, জালনোট, বিভিন্ন চোরাচালানী পণ্যসহ এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ জুন) ৪৯ বিজিবির অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনে রঘুনাথপুর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। আটকৃত মোঃ খালিদ হোসেন (১৭) যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গাঁজা, শাড়ি, কম্বল, ল্যাপটপ, মোবাইল ফোন, জালনোট, বিভিন্ন প্রকার ওষুধ, খাদ্যসামগ্রী ও কসমেটিক্স। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

আটক খালিদ হোসেনকে আইনগত প্রক্রিয়া শেষে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “দীর্ঘদিন ধরে বিজিবি সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান দমন করা হচ্ছে।”

তিনি আরও জানান, “জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ আঠারো লক্ষাধিক টাকার মালামাল জব্দ, জালনোটসহ আটক-১

আপডেট: ০৯:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫