১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শালিখায় জাতীয় ফল মেলার উদ্বোধন ৩ হাজার নারিকেল চারা বিতরন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ১৩২

মাগুরা,প্রতিনিধিঃ “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ জুন মাগুরার শালিখায় জাতীয় ফল দিবস উপলক্ষে বিলুপ্তপ্রায় ৩ হাজার ১০০ নারিকেলের চারা বিতরণ ও নানাবিধ দেশি ফলের পসরা সাজিয়ে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

তিন দিনব্যাপী অনুষ্ঠীতব্য এ মেলায় উপজেলা চত্বরে নারিকেল, তরমুজ,মাল্টা, আঙ্গুর, পেয়ারা, আশফল, জাম,লিচু, আম, পেঁপে, কাঁঠালসহ বিভিন্ন প্রকার দেশি ফলের চারা প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাত, মাগুরা জেলা বিএনপির সদস্য ও উপজেল বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাইমুন নেসা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদার, উপজেলা জামায়াতে ইসলামীর শ্রম বিভাগের সাধারণ সম্পাদক শাহজালাল।

মেলা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, আমাদের সবাইকে বেশি বেশি করে দেশি ফলের গাছ রোপণের আহবান জানান। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২ হাজার ৫০০ এবং শালিখা ইকো পার্কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬০০টি নারিকেল চারা বিতরণ করা হয়। মেলাটি চলবে ২১ জুন পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

শালিখায় জাতীয় ফল মেলার উদ্বোধন ৩ হাজার নারিকেল চারা বিতরন

আপডেট: ০৮:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫