১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ১৫২

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ দ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) দিনভর পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

৪৯ বিজিবির অধীনস্থ আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় গাঁজা, বিদেশি মদ, শাড়ি, কম্বল এবং কসমেটিক্সসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করে বিজিবি। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমরা দীর্ঘদিন ধরেই বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। এরই অংশ হিসেবে আজকের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ পণ্য আটক করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, “জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।”

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমন কার্যক্রম আগামীতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৮:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫