১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ৩৪টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ১৫১

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল পৌর এলাকার বাস টার্মিনাল এলাকা থেকে ভারতীয় পুরাতন ৩৪টি স্মার্টফোন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ জুন ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল কোম্পানিতে কর্মরত নায়েক মো. আতাউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বেনাপোল পৌর বাস টার্মিনালের পাকা রাস্তার উপর থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন ৩৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

বিজিবি জানায়, প্রতিটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা করে মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১০ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত মোবাইল ফোনগুলো নিয়মিত কার্যক্রম শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ৩৪টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

আপডেট: ০৬:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫