শিরোনাম:
ভারতে আটক বাংলাদেশি এক নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর
নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ১১০

নিজস্ব প্রতিবেদক : পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে গিয়ে অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে পুলিশের কাছে আটকের পর দীর্ঘদিন সেদেশে জেল খেটে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফারহানা রানী মজুমদার নামে এক নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার (১৩ জুন) বিকালে তাকে হস্তান্তর করা হয়। সে নোয়াখালী জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক ট্রাভেল পারমিটের মাধ্যমে একজন নারীকে হস্তান্তর করেছেন। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন থেকে দেওয়া নারীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার এর নিকট হস্তান্ত করা হবে।





















