০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ফরিদপুরেন সালথায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / ২৫৪

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুরের সালথায় ঈদ উপলক্ষে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর বারটার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তাদের বাড়ি মধুখালি উপজেলার জামালপুর গ্রামে। তার বাবার নাম সুমন শেখ। ঈদ উপলক্ষে তানহা ও আবু তালহা গত বুধবার তার মায়ের সাথে নানা বাড়ি সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে আবু তালহা কয়েকজন শিশুর সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় আবু তালহা পানিতে ডুবে যায়। আবু তালহার বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে নেমে সেও ডুবে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের দুই জনকে পানি থেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকেই মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বার্তা পেয়ে বোয়ালমারী থানা পুলিশ মৃতদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনাটি সালথা উপজেলার মধ্যে ঘটেছে তাদের অবহিত করা হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সালথা থানা পুলিশ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

ফরিদপুরেন সালথায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

আপডেট: ০৫:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫