০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / ২০৬

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিশেষ অভিযানে পাঁচ লক্ষ আশি হাজার চারশত টাকার বিদেশি মদ ও ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ জুন) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান চালান।

অভিযানে ভারতীয় কম্বল, ব্লুটুথ হেডফোন, পাতার বিড়ি, বিভিন্ন ধরনের চকলেট ও কসমেটিকস সামগ্রীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত সব মালামালের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এ সফল অভিযান চালানো হয়েছে।”

তিনি আরও জানান, সীমান্তে বিজিবির অভিযান চলমান থাকবে এবং যে কোনো মূল্যে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ভারতীয় পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক বিদেশি মদ ব্যাটালিয়ন সদর দফতরে পাঠিয়ে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৯:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫