বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল আটক
- আপডেট: ০৮:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ২০৭

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযান চলাকালে ভারতীয় ফেন্সিডিলসহ ৩৯,৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৯) জুন বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহলদল ধান্যখোলা বিওপি’র সীমান্ত এলাকায় এই মাদকদ্রব্যটি উদ্ধার করে। আটককৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় উনচল্লিশ হাজার ছয়শত টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী কার্যক্রম চলমান রাখতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের অভিযান সফল হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবির পক্ষ থেকে সীমান্তে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য সীমান্তের অপরাধমূলক কর্মকাণ্ড দমন করে দেশের নিরাপত্তা নিশ্চিত করা।”
এদিকে, বিজিবি’র এই উদ্যোগের ফলে সীমান্তে মাদকদ্রব্যের পাচার ও চোরাচালান নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি সূত্র আরো জানান, আটককৃত ফেন্সিডিল ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।





















