শিরোনাম:
বাঘারপাড়ায় শান্তিপূর্ণ ভাবে (ঈদ-উল-আযহা আযাহা) পালিত দুই হাজারের বেশি পশু কুরবানী
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:৪২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ১৬৬

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া -যশোর : যশোরের বাঘারপাড়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা।
এ উপলক্ষে উপজেলার ৯টি ইউনিয়নে দুই হাজারের বেশি পশু কুরবানী হয়েছে। খবর নিয়ে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায়, (৭ই জুন) শনিবার বেশিরভাগ ঈদগাহে সকাল ৮টায় ঈদের নামাজ শেষে পারিবারিক ভাবে পশু কুরবানী করে তা স্ব, স্ব, এলাকার উপকারভোগী দরিদ্র মানুষের মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে বন্টন করতে পেরে, অনেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
বেসরকারি হিসাব অনুযায়ী, এবছর বাঘারপাড়া উপজেলায় পারিবারিক, ব্যাক্তি উদ্যোগে এবং বিভিন্ন সংস্থা-সংগঠন মিলে মোট দুই হাজারের বেশি পশু কুরবানী হয়েছে। যা অন্যান্যে বছরের তুলনায় কম বলে মন্তব্য করেছেন অনেকে।





















