বাঘারপাড়ায় পশু হাটে স্থাপন করা হয়েছে ওয়েট স্কেল
- আপডেট: ০৫:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ১৪১

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের পাশে ভাটার আমতলা এবং জামদিয়া ইউনিয়নের ভাংগুড়া বাজার (পশু হাটে)র, জন্য আধুনিক ওয়েট স্কেল স্থাপন করা হয়েছে।
গত রবিবার দুপুরে কোরবানির পশু হাটে এই ওয়েট স্কেল স্থাপনের উদ্বোধন করেন, উপজেলা নিবার্হী অফিসার শোভন সরকার। এসময় উপস্থিত ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ শামছুল আরেফিন ও বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান। অন্যদিকে ২রা, জুন (সোমবার) উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাংগুড়া পশু হাটের জন্য একই পদ্ধতির ওয়েট স্কেল স্থাপন করার সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানান, উপজেলার দুটি জমজমাট পশুহাটে জনসাধারণের স্বার্থে স্বচ্ছ ও ন্যায্য মূল্যে (লাইভ ওয়েটে) কোরবানির পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে ডিজিটাল এই ওয়েট স্কেল স্থাপন করা হয়েছে।
এসময় প্রাণি সম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন বলেন, ওয়েট স্কেলে স্বচ্ছতা নিশ্চিত করতে গরুর ওজন অনুযায়ী সঠিক মূল্য নির্ধারণে সহায়তা করবে।
ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ের সন্তষ্টি থাকবে। এতে কোন পক্ষরই ঠক খাওয়ার সুযোগ নেই। হাটে গরু ক্রয় করতে আসা কয়েকজন বলেন, ডিজিটাল এই ওয়েটস্কেলের মাধ্যমে বিক্রেতাদের পাশাপাশি বেশি সুবিধা পাবে সাধারণ ক্রেতারা। সারা বছরের জন্য এই পদ্ধতি উপজেলার প্রতিটি পশুরহাটে চালু রাখার দাবি করেছেন বেশিরভাগ ক্রেতা বিক্রেতাগন।





















