০৪:০০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ জনকে পুশইন করল বিএসএফ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ১২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে নারীসহ ৮ জনকে পুশইন করেছে বিএসএফ।

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রাজশাহীর চারঘাট থানার চরমুক্তাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মোফাজ্জেল হোসেন (৩৫) ও রাজশাহীর তানোর থানার হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের মেয়ে দুঃখী দাস (৫৫), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার মো. গোলামের ছেলে ফায়েজ (২৮) ও আব্দুর রহমান সরকারের ছেলে আজিম সরকার (২৫)। এ ছাড়া খুলনার দীঘলিয়া থানার আমবাড়িয়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে মোসা. মিম খাতুন (১৯), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার বেলদহী গ্রামের শফির উদ্দিনের ছেলে রুস্তুম আলী (৪৪), নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চন রাণীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে রত্না আকতার নুপুর (২২) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের ইব্রাহিমের মেয়ে নাদিরা খাতুন (৩৭)।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, রাতে পুশইনের পর ভোরে ৮ জনকে সীমান্ত এলাকায় দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসা হয়। এদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ রয়েছে। তাদের বাড়ি রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, ৮ জন বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করে। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। একপযায়ে বিএসএফের কাছে হস্তান্তর করলে তারা বাংলাদেশ পুশইন করেন। সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করার সময় তাদেরকে বিজিবি আটক করে। পরে পুলিশ কাছে হস্তান্তর করা হবে। এর আগে গত ২৭ মে ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন করা হয়।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ জনকে পুশইন করল বিএসএফ

আপডেট: ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫