০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

শিবগঞ্জে আমের মৌসুমে যানজট নিরসন ও আমের সুষ্ঠু বাজারজাত নিশ্চিতকরণে সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ১৪০

শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাটে আমের মৌসুমে সৃষ্ট যানজট নিরসন ও আমের সুষ্ঠু বাজারজাত নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে অবস্থিত আম আড়ৎদার সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা আম আড়ৎদার সমিতি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। তিনি বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির প্রাণ। দেশের অন্যান্য অঞ্চলে এই জেলার আমের সুনাম ছড়িয়ে পড়েছে। এ সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদের সুষ্ঠু পরিবহন, বাজারজাত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। যানজট যেন কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা সবসময় পাশে থাকব।

সভায় সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার তদন্ত ওসি স এম শাকিল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল হক হায়দারী (শহিদ মিঞা), কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা) এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন, কানসাট শাখার সভাপতি মো. সোহেল আহম্মেদ (ফিটু হাজী)সহ আমার আড়ৎদার সমিতির কাজ্যনির্বাহী কমিটির সদস্যরা ও আম চাষিরা উপস্থিত ছিলেন

সভা শেষে শিবগঞ্জ আম আড়ৎদার সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে আমের মৌসুমে যানজট নিরসন ও আমের সুষ্ঠু বাজারজাত নিশ্চিতকরণে সভা

আপডেট: ০৮:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫