সানবিল ফাউন্ডেশনের অর্থায়নে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন ও বিতরণ
- আপডেট: ০৮:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১৪৯

নিজস্ব প্রতিবেদক: সানাবিল ফাউন্ডেশন (ইউ এস এ)-এর অর্থায়নে এবং অধ্যাপক ডাঃ আব্দুর রউফ এর সার্বিক সহযোগিতায় যশোরের শার্শা উপজেলায় বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১মে) যশোর শার্শা উপজেলার নাভারণ যাদবপুর ফাতেমা সামছ এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন এবং শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তৌফিক হাসান।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যশোর পঙ্গু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ আব্দুর রউফ, যিনি তাঁর অভিজ্ঞতা ও মানবিকতা দিয়ে পুরো উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের সহায়তা করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়, যা ভবিষ্যতেও চলমান থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং আয়োজকদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।





















