০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ চক্রকে চ্যালেঞ্জ, যশোর ডিবির অভিযানে উদ্ধার মিনি ট্রাক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ২৩৪

নিজস্ব প্রতিবেদক: যশোরে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রকে চ্যালেঞ্জ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) ভোররাতে কোতোয়ালী থানার মাজদিয়া কলেজ সংলগ্ন খাজুরা-বারোবাজার সড়কের লাউখালী কাদারভাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. কামাল হোসেন, এসআই রাজেশ কুমার দাস ও এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালায়। ডাকাতির প্রস্তুতিকালে চক্রটিকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রঙের FOTON মিনি ট্রাক ও বিপুল সরঞ্জাম।

উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে:একটি FOTON মিনি ট্রাক (মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা),২টি ধারালো গাছি দা,একটি হলুদ-কালো রঙের কাটার,একটি স্টিলের পাইপ,একটি লোহার রড,৬টি ফিতার তৈরি রশি।

এ বিষয়ে এসআই কামাল হোসেন কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ৬-৭ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, পলাতক ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ চক্রকে চ্যালেঞ্জ, যশোর ডিবির অভিযানে উদ্ধার মিনি ট্রাক

আপডেট: ১২:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫