০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শার্শার পাঁচভূলাট সীমান্তে অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ১৪৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভূলাট সীমান্ত এলাকা থেকে দুটি ৯ এমএম বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আটক করে।

আটককৃতরা হলেন পাঁচভূলাট গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ইছাহাক (৪৫) এবং মৃত ইমাম আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৪২)।

২১ বিজিবি ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, ভারত থেকে একটি অবৈধ অস্ত্রের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে ইছাহাক ও মজিদের বাড়ি থেকে একটি করে বিদেশি পিস্তল এবং একটি করে ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি (ইঞ্জিনিয়ার্স) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এই অভিযান তারই অংশ হিসেবে পরিচালিত হয়েছে।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি জানিয়েছে।

স্থানীয়দের মতে, শার্শা সীমান্ত দিয়ে নিয়মিত মাদক ও অস্ত্রের চোরাচালান হয়। তবে বিজিবির এমন তৎপরতায় সীমান্ত অপরাধ কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

শার্শার পাঁচভূলাট সীমান্তে অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক

আপডেট: ১২:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫